সালথায় মাদকবিরোধী মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় মাদকবিরোধী মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



সালথায় মাদকবিরোধী মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা বাদশা মোল্লার এলাকাবাসী অংশ নেন। এতে রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া, বাহিরদিয়া সহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা এলাকায় মাদক নির্মূলের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা অভিযোগ করেন, বলিভদ্রদিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী হাসানসহ একটি চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বক্তারা মেহেদী হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় বক্তারা আরও অভিযোগ করেন, গত ১৮ এপ্রিল মেহেদী হাসানকে গ্রেফতার করতে গেলে সালথা থানার এএসআই ইমরান হাসানের ওপর হামলার ঘটনা ঘটে, যা মাদকবিরোধী কার্যক্রমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
উল্লেখ্য, এএসআই ইমরান হাসানের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত মেহেদী হাসান বর্তমানে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।
এলাকাবাসী দ্রুত মাদক নির্মূল এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:২৮   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ