ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) -এর আয়োজনে ও ফরিদপুর স্বপ্নগড়ি ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বোয়ালমারীর কাদিরদী এসডিসি’র অফিসে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসডিসি -এর মাইক্রোফাইনাল পরিচালক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এসডিসি’র সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন ফরিদপুর স্বপ্নগড়ি ফাউন্ডেশন ও হিমোফিলিয়া কেন্দ্রর প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আরপি ডা: মোঃ মিজানুর রহমান।
এসডিসি’র সমন্বয়কারী প্রসেনজিৎ পালের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য রাখেন ময়না ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক মৃধা, এসডিসি’র সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, সাতৈর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বুলবুল ইসলাম।
এসময় এসডিসি’র অ্যাম্বাসেডর ডা: ইশতিয়াক আহমেদ অর্ণব ও ডা:অন্যন্যা বাইন পূজা বিভিন্ন পরিক্ষার মাধ্যমে রোগিদের পরামর্শ ও সচেতন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্ধশতক রোগি সেবা নেয়।
মেডিকেল ক্যাম্পে থ্যালাসেমিয়া স্ক্রীনিং প্রোগ্রাম ডায়াবেটিক পরিক্ষা, ইসিজি পরিক্ষা, হেপাটাইটিস পরিক্ষা এবং ফ্রি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৪৮   ১৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করেন স্পীকার
ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু
তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত
অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ