ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে মোবাইল কোর্টে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে মোবাইল কোর্টে জরিমানা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে মোবাইল কোর্টে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস- উপলক্ষে আলোচনা সভা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল এবং ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট প্রশান্ত কুমার মল্লিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার। সভায় বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবহন মালিক ও শ্রমিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।
সভা শেষে দুপুর ১টায় ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা সড়কের মোড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৭টি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ৭টি যানবাহন থেকে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার নুঝাত তাবাসসুম, দীপ্ত চক্রবর্ত্তী, দেব কুমার পাল ও এস. এম. মাহবুব বিন বাছেদ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৩   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
মারা গেছেন অভিনেত্রী টেডি মুর
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ