অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন

প্রথম পাতা » খুলনা » অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন
মঙ্গলবার, ১২ মে ২০২৬



অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে  কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকিরের কাছ থেকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন।

এই স্বীকৃতি কুষ্টিয়া জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য নজির।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। কর্মকর্তারা জানান, এই অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে প্রেরণা জোগাবে।

বাংলাদেশ সময়: ০:৩০:৫১   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ