ফরিদপুরে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শনিবার, ১৩ জুন ২০২৬



ফরিদপুরে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীটেক এলাকার বাবলাতলা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিন্টু পাটাদার (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত মিন্টু পাটাদার উপজেলার চর সর্বন্দিয়া গাজীটেক গ্রামের বাসিন্দা। তিনি জমির পাটাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মিন্টু দোকানে দোকানে ডিম সাপ্লাইয়ের কাজ করতেন। চরভদ্রাসন বাজারে ডিম ব্যবসায়ী ফারুক খানের দোকানে চাকরি করতেন।তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাবলাতলা সড়কে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মিন্টু পাটাদার গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। পরে ঘটনাস্থলের আশপাশ থেকে ট্রাকচালক আবির হোসেন (২০)-কে আটক করা হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বড় মাধবদীয়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি ছিল নাম্বার প্লেটবিহীন। এছাড়া চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। গাড়িরও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। ট্রাকটির মালিক কাশেম উদ্দিন, যার বাড়ি ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের হাক্কাইল এলাকায়।

খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “দুর্ঘটনায় জড়িত চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং ট্রাকটিও নাম্বার প্লেটবিহীন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৪০:৫৬   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ