সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু
শনিবার, ১৩ জুন ২০২৬



সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রাশেদুজ্জামান (২২) , তার শ্যালক মো. গালিব (১৮) ও গালিবের বোন মোসা. সুরাইয়া (১২)। তারা সবাই দক্ষিণ কদমতলী কাশেমপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্পর্কে দুলাভাই, শ্যালক ও শ্যালিকা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশন-এর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছু সময় পর উদ্ধার করা হয় সুরাইয়ার মরদেহ।

নিহত রাশেদুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায়। অপরদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের ভাষ্যমতে তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ২১:১৭:৪৯   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার
একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক : বিচারপতি সৈয়দ রেফাত
চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ