জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার(ভূমি) রিফাত আনজুম প্রিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আল-মামুন,বিএনপির আহবায়ক কাজী বদরুত জামান বদু,এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা আয়োজনের সংবাদ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪১   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
পুকুর পাড়ে রাস্তা ধস, সরিষাবাড়ীতে চলাচলে চরম ভোগান্তি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা
নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ