ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬



ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোরে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট এবং মিনি ট্রাক জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।’

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০৫   ৬১ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ