পিরোজপুরে অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধংস
সোমবার, ৩ আগস্ট ২০২৬



পিরোজপুরে অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধংস

জেলার কাউখালী উপজেলার কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত প্রায় ৭ হাজার মিটার বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে ধংস করা হয়।

গতকাল রোববার বিকেলে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো.আরমান হোসেনের নেতৃত্বে উপজেলার পাঙ্গাশীয়া এলাকায় কঁচা নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কঁচা নদী থেকে দ’ুটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দ জালের আনুমানিক দৈর্ঘ্য ৭ হাজার মিটার। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করে জনসম্মুখে এসব জালগুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বাসস’কে বলেন, বেহুন্দি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহার করলে মাছের রেণু, ডিম ও বিভিন্ন দেশীয় প্রজাতির ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশীয় মাছের প্রজনন ও জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আরমান হোসেন বাসস’কে বলেন, নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার এবং মৎস্য সম্পদ ধংসের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পাঙ্গাশীয়া এলাকায় অভিযান চালিয়ে দু’টি বেহুন্দি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৭:৪৮   ৭৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ