পটুয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ
সোমবার, ৩ আগস্ট ২০২৬



পটুয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ

জেলার মির্জাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার বিকেলে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পলিথিন জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী এলাকার ব্যবসায়ী মো. ছালাম আকনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযানের সময় ওই ব্যবসায়ী বাড়িতে না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী বাসস’কে বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের অবৈধ মজুত ও ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
তিনি জানান, জব্দ পলিথিনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৯:১৭   ৬৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ