পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
শনিবার, ৮ আগস্ট ২০২৬



পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

পাহাড়ি ঢলের পানিতে যাতে মানুষের বসতবাড়ি ডুবে না যায়, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছর বাঁশখালীবাসীকে যাতে বন্যা মোকাবিলা করতে না হয়, সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব বিলোপের পথে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত হলেই খালের দুই কূল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ জন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহের ব্যবস্থা করা হবে, যাতে দ্রুত পানি নেমে যেতে পারে।

মন্ত্রী আরও বলেন, পাহাড়ি ঢলের পানিতে যাতে মানুষের বসতবাড়ি ডুবে না যায়, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে (রবিবার, ৯ আগস্ট) প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

পরে মন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৭   ৪ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী
পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী
জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ