মাদক সেবনে বাধা দেওয়ায় কালকিনিতে ৩ জনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক সেবনে বাধা দেওয়ায় কালকিনিতে ৩ জনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি
বুধবার, ১২ আগস্ট ২০২৬



মাদক সেবনে বাধা দেওয়ায় কালকিনিতে ৩ জনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি

কাল‌কি‌নি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার চরদৌলতখান (সিডিখান) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঢাকিকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​আহত ব্যক্তিরা হলেন—ঢাকিকান্দি গ্রামের আব্দুস ছালাম মোল্লার দুই ছেলে আবু তালেব মোল্লা (৩০) ও মোতালেব মোল্লা (২৫) এবং রশিদ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২৩)।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সেবন ও কেনাবেচায় বাধা দেওয়ার জেরে চরদৌলতখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাথাভাঙা এলাকার মৃত দেলোয়ার মোল্লার ছেলে কবির মোল্লা (৩৫), হুমায়ুন মোল্লা (৩৩), হাসু মোল্লা (৩৮) ও খবির মোল্লা (৩০) এবং খালেক মোল্লার ছেলে আনোয়ার মোল্লাসহ অন্তত ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা রামদা ও চাপাতি দিয়ে আহতদের হাত, পা ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে।
​এ সময় আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়। আহতদের স্বজনদের দাবি, স্থানীয় আব্দুল মান্নান মোল্লার প্রত্যক্ষ মদদ ও হুকুমেই এই নৃশংস হামলা চালানো হয়েছে।
​খবর পেয়ে কালকিনি থানার সেকেন্ড অফিসার জোবায়ের হোসেন ও এসআই বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
​এ বিষয়ে কালকিনি থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২১   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ