মধুখালীতে শিক্ষকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে শিক্ষকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা
বুধবার, ১২ আগস্ট ২০২৬



মধুখালীতে শিক্ষকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা

মধুখালি প্রতিনিধি : ফরিদপুরের মধুখালিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ আগষ্ট বুধবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আ: আউয়াল আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস আলী ফকির এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার রাশেদুল ইসলাম, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নাজির হোসেন মৃধা,মেগচামি আদর্শ আলিম মাদ্রাসার সুপার মাওলানা আলিমুজ্জামান,আশাপুর সিনিয়র মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলাম,বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী মোল্লা,কামারখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন,মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন মোল্লা সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মধুখালি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে যা যা করনিও ঠিক তাই করবেন । প্রতি মাসে বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করতে, মিট-দা ইউএনও আয়োজন করা হবে। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষকদের সন্মানিত করেছেন স্বয়ং বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম, তিনি নিজেও একজন আদর্শ শিক্ষক ছিলেন। ইউএনও আরো বলেন, ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষা দিতে হবে, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পিতৃতুল্য আচারন করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিটা স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই স্কুলড্রেস পরিধান করতে হবে, স্কুলড্রেস পড়ে যত তত্ত্ব ঘোরাফেরা করা যাবে না। শিক্ষার্থীকে সন্ধ্যার পরে বাইরে ঘোরাফেরা করা যাবে না। অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে আরো নানাবিদ নির্দেশনা প্রদান করেছেন নবাগত ইউএনও মাসুদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬:২১:১২   ৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ