কাজীপুরে ভেটুয়া সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল, ২ লাখ মানুষের স্বপ্নের দ্বার উন্মোচন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাজীপুরে ভেটুয়া সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল, ২ লাখ মানুষের স্বপ্নের দ্বার উন্মোচন
বুধবার, ১২ আগস্ট ২০২৬



কাজীপুরে ভেটুয়া সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল, ২ লাখ মানুষের স্বপ্নের দ্বার উন্মোচন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার চরাঞ্চলের প্রায় দুই লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘ভেটুয়া সেতু’ বাস্তবায়নে এসেছে নতুন অগ্রগতি। যমুনা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই অত্যাধুনিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন মেগা সেতুর নকশা প্রণয়নে নিয়োজিত চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। শত কোটি টাকারও বেশি সম্ভাব্য ব্যয়ে নির্মিতব্য এই সেতুটি বাস্তবায়িত হলে দুর্গম চরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

​বুধবার (১২ আগস্ট) দুপুরে কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া খেয়াঘাট এলাকায় এই পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা বলেন, “কাজীপুরের সাতটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা ও ভেটুয়া সেতু বাস্তবায়ন করা। এই সেতু নির্মিত হলে দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। এর মাধ্যমে জামালপুরের সরিষাবাড়ী হয়ে রাজধানীর ঢাকার সঙ্গে সরাসরি ও সহজ সড়ক যোগাযোগ স্থাপন সম্ভব হবে।” বক্তব্যে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনার পাশাপাশি মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​স্থানীয় বাসিন্দারা জানান, যমুনা নদীর চরাঞ্চলের মানুষের মূল দুর্ভোগ নদী পারাপার। বর্ষাকালে উত্তাল নদী পার হতে গিয়ে নৌকায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয় এবং পাশাপাশি থাকে নৌকা ডুবির ভয়। ভেটুয়া এলাকায় সেতুটি নির্মিত হলে চরগিরিশ, মনছুরনগর, খাস রাজবাড়ী, নাটুয়ারপাড়া, নিশ্চিন্তপুর, তেকানি ও মেছরা—এই সাতটি ইউনিয়নের যোগাযোগচিত্র পুরোপুরি বদলে যাবে।

​ইতোপূর্বেও স্থানীয় প্রশাসন, এলজিইডি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা একাধিকবার এলাকাটি পরিদর্শন করে সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এরই ধারাবাহিকতায় সরকারের মেগা সেতু প্রকল্পের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্বখ্যাত চীনা নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের দুই সদস্যের প্রতিনিধি দল সরেজমিনে ভেটুয়া ঘাট পরিদর্শন করলেন। প্রতিনিধি দল সেতুর সম্ভাব্য স্থান, প্রকৌশলগত নকশা ও নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীর সাথে বিস্তারিত আলোচনা করেন।

​উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক (ব্রিজ প্রকল্প) ইবাদত আলী, ​চীনা প্রতিনিধি দলের মি. জেন ও মি. চাও। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান

এছাড়াও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রশিদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, চরগিরিশ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, এবং সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সমাজসেবক রোবায়েত হোসেন বিপুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে চরাঞ্চলের শত শত মানুষ একাত্মতা প্রকাশ করে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান। এলাকাবাসীর প্রত্যাশা—ভেটুয়া সেতু কেবল যোগাযোগের মাধ্যমই হবে না, এটি চরাঞ্চলের শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য বাজারজাতকরণ, বাণিজ্য ও কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৩   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
মিতিঙ্গাছড়ি-পানখালী ও নাফানগরসহ কয়েকটি গ্রামে হবে পর্যটন স্পট: পর্যটনমন্ত্রী
গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন : পানিসম্পদমন্ত্রী
নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ