নৌপথে চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবি ২৭ গ্রামের মানুষের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌপথে চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবি ২৭ গ্রামের মানুষের
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



নৌপথে চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবি ২৭ গ্রামের মানুষের

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীপথে চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নৌযান মালিক-কর্মচারীসহ তিন উপজেলার ২৭ গ্রামের নারী-পুরুষ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল বেলকুচির বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপিয়া হাওয়া ভবন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুর এলাকার নৌযান মালিক-কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সালাম ও তার সহযোগীরা রাতের বেলায় নৌযান নিয়ে যমুনা নদীতে সশস্ত্র মহড়া দেন। সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে চলাচলকারী বাল্কহেড, ছোট-বড় নৌকাসহ বিভিন্ন ধরনের নৌযান থেকে তারা নিয়মিত চাঁদা আদায় করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌযান শ্রমিক-কর্মচারীদের মারধর ও হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির কারণে যমুনা নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নৌপথে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে নৌপথে নিরাপত্তা জোরদারসহ চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য দেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লাসহ স্থানীয়রা।

কর্মসূচিতে নৌযান মালিক-কর্মচারীদের পাশাপাশি বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩৩   ৬০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ