ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে

ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা প্রতিবেশী বাংলাদেশে বেড়েছে। বিশ্ব ভারতকে কীভাবে দেখে- দেশটির স্বাধীনতা দিবসের আগে, পিউ রিসার্চ সেন্টারের ৩৬টি দেশের উপর করা একটি নতুন সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে। শুক্রবার সমীক্ষাটি প্রকাশিত হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত পরিচালিত জরিপে দেখা গেছে, বাংলাদেশে ৪২ শতাংশ মানুষের ভারত সম্পর্কে অনুকূল ধারণা রয়েছে। তবে ৫১ শতাংশ মানুষের প্রতিকূল ধারণা রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে সম্প্রতি এই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক উত্তাল হয়ে উঠেছে।

২০২৪ সালের একই সময় ভারতের প্রতি অনুকূল ধারণা পোষণকারী বাংলাদেশিদের হার ছিল ৫৭ শতাংশ। ২০২৫ সালে এই হার কমে ৪২ শতাংশে নেমে আসে।

প্রত্যাশিতভাবেই, পাকিস্তান এক্ষেত্রে এক বিরাট ব্যতিক্রম হিসেবে দাঁড়িয়েছে। পিউ সমীক্ষা অনুযায়ী, পাকিস্তানে জরিপে অংশগ্রহণকারীদের ৯১ শতাংশই ভারতকে অপছন্দ করেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ২০২৪ সালে ‘ইন্ডিয়া আউট’ (ভারত বহিষ্কার) আন্দোলন দেখা গিয়েছিল। দেশটির প্রায় ৫৮ শতাংশ মানুষের ভারত সম্পর্কে প্রতিকূল ধারণা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:২০   ৮১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ