ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিল - এমপি খোকন তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিল - এমপি খোকন তালুকদার
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিল - এমপি খোকন তালুকদার

কালকিনি প্রতিনিধি : ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিল বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
​

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর এলাকার পালরদী নদীর ভাঙন রোধে জরুরি জিও ব্যাগ ফেলার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​

প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, “আমরা যখন ৩১ দফার কর্মসূচি ঘোষণা করি, তখন জামায়াতে ইসলামীর আমীর বলেছিলেন— ‘রাখ তোদের ফ্যামিলি কার্ড’। অথচ এখন সংসদে এসে তারা ফ্যামিলি কার্ডের জন্যই সবার আগে ব্যাকুল হয়ে পড়ে।”
​

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী মুখে এক কথা বলে, আর বাস্তবে করে আরেক। তারা প্রধানমন্ত্রীকে একা পেলেই নিজ এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়ার আকুতি জানায়। জামায়াতের এই দ্বিমুখী নীতি ও প্রতারণা দেশের মানুষ ধরে ফেলেছে। সারা দেশে জামায়াতের কর্মীরা যে ধরনের কর্মকাণ্ড করছে, তা আমাদের সামাজিক পরিবেশ নষ্ট করছে।”
​

পালরদী নদীর তীর রক্ষায় জিও ব্যাগ নিক্ষেপ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:সাইফ-উল আরেফীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালকিনি জহিরুল আলম, অফিসার ইনচার্জ (ওসি), কালকিনি থানা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সভাপতি, কালকিনি উপজেলা বিএনপি মাহবুব হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক, কালকিনি উপজেলা বিএনপি সিকদার মামুন, নেতা, উপজেলা যুবদল গাউছ-উর রহমান, আহ্বায়ক সদস্য, জেলা বিএনপি সাহিদ পারভেজ, চেয়ারম্যান, আলীনগর ইউনিয়ন পরিষদ হাফিজুর রহমান মিলন, সাবেক চেয়ারম্যান, আলীনগর ইউনিয়ন পরিষদ এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫৭   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ - তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব - এলজিআরডি মন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
গরু ভুট্টা ক্ষেত খাওয়ায় সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ