পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত

ভারত ৫-৩ পাকিস্তান

হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারত। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।

হকি বিশ্বকাপে দুই দলের এটি ছিল ১৬ বছর পর মুখোমুখি লড়াই। এই জয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের অপরাজিত থাকার ধারাও এক দশকে গড়াল।

নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়াগেনার হকি স্টেডিয়ামে কাল রাতে ‘ডি’ পুলের ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ভারত। অধিনায়ক হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন।

এরপর ১১ মিনিটে অভিষেকের ফিল্ড গোল। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে ভারতকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন হারমানপ্রীত।

তবে ৩ গোল হজম করেও লড়াইয়ে ফেরে পাকিস্তান। হান্নান শহীদ ও সুফিয়ান খান গোল করে ব্যবধান কমান।

তবে ২৪ মিনিটে আবার গোল করেন ভারতের অভিষেক।

তৃতীয় কোয়ার্টারে হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে ভারতের পঞ্চম গোলটি করেন। পরে পাকিস্তান আরেকটি গোল শোধ করলেও তা ম্যাচের ফলে প্রভাব ফেলেনি।

এই জয়ে ‘ডি’ পুলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে ভারত। ইংল্যান্ড ৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে।

অন্যদিকে মাত্র ১ পয়েন্ট নিয়ে পুল পর্বেই শেষ হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।

বাংলাদেশ সময়: ১১:৪৬:০২   ৭১ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ