রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান

অলি রবিনসন ও জশ টংয়ের বোলিং তোপে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ১৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। দুই পেসারই পাঁচটি করে উইকেট সিয়ে ‘ফাইফারের’ কীর্তি গড়েছেন। জবাবে দুই উইকেটে ১১২ করে প্রথম দিন শেষেই চালকের আসনে বসেছে ইংল্যান্ড।

লিডসের হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে রবিনসনের করা ম্যাচের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে যান আজান আওয়াইস। একটু পরে টাংয়ের বলে এলবিডব্লিউ হন শান মাসুদও। তৃতীয় উইকেটে ইমাম-উল-হাক ও আব্দুল্লাহ শফিক ৯১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন টাংয়ের বলে ইমাম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ৪২ করে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ইনিংস শেষ হয় ৬৮ ওভার এক বলে ১৭১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ করে যান শফিক। ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আগার ব্যাট থেকে আসে তৃতীয় সর্বোচ্চ ২১ রান। দুই ইংলিশ পেসার রবিনসন ও টাং সমানভাবে ভাগ করেন ১০ উইকেট। টেস্ট ক্যারিয়ারে রবিনসন পঞ্চমবার, টাং চতুর্থবার পাঁচ উইকেটের ‘ফাইফার’ কীর্তি গড়লেন।

ইংল্যান্ডের শুরুর জুটি ভাঙ্গে নবম ওভারে। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে যান বেন ডাকেট। মোহাম্মাদ আলির পরের ওভারে সালমানের হাতে ধরা পড়েন এমিলিও গে। ডাকেট ১৫, গে ৩৩ রান করেন। এরপর জর্ডান কক্স ২৩ এবং অধিনায়ক জো রুট ৩৭ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে স্কোর পৌঁছায় দুই উইকেটে ১১২-তে। এখনও ৫৯ রানে পিছিয়ে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১১:৪৭:১৫   ২২ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ