ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা স্থানীয় কিশোর গ্যাং ও সন্ত্রাসী ‘মিলন-সাজিদ গ্রুপের’ সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবি ক-জোনের একটি টিম ২৩ আগস্ট রাত ৯:৩০ ঘটিকায় ফতুল্লার শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

১. রকি সরকার ওরফে নাঈম (২৫), পিতা- সায়েম সরকার (স্থায়ী: আত্রাই, নওগাঁ; বর্তমান: শান্তিধারা ১নং রোড)

২. আজমান ওরফে লেম্বর (২৫), পিতা- সাহাবুল (স্থায়ী: মিঠামইন, কিশোরগঞ্জ; বর্তমান: শান্তিধারা ২নং রোড)

৩. রায়হান (২৩), পিতা- সাইদুর রহমান (স্থায়ী: করিমগঞ্জ, কিশোরগঞ্জ; বর্তমান: শান্তিধারা ১নং রোড)

উদ্ধারকৃত আলামত

অভিযানকালে আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ৬টি রামদা ৩টি তলোয়ার ২টি ছুরি ও ১টি সুইচগিয়ার ২টি সাইকেলের স্পোক দিয়ে তৈরি কুড়াল ২টি এসএস পাইপ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ ‘মানিক গ্রুপের’ সাথে প্রকাশ্য দিবালোকে আধিপত্য বিস্তার ও মারামারির ঘটনায় তারা সরাসরি জড়িত ছিল। ঘটনার সময় তারা সন্ত্রাসী মিলন, সাজিদ ও শান্তর নেতৃত্বে একত্রিত হয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টিসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ ঘটনায় ডিবি’র এসআই রুবেল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৭৭, তারিখ: ২৪/০৮/২০২৬, ধারা: ৩৯৯/৪০২ পেনাল কোড)। মিলন-সাজিদ গ্রুপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৯   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ