বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (BIWTA) চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দেশের নদীপথের নাব্যতা সংরক্ষণ, নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিল্পখাতের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলহাজ মোহাম্মদ সোহাগ দেশের ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন, কাঁচামাল পরিবহন, নৌপথের কার্যকর ব্যবহার এবং ব্যবসায়ীদের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে BIWTA চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শিল্প ও ব্যবসা খাতের জন্য নৌপথের নিরাপদ ও কার্যকর ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

BIWTA চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুল ইসলাম দেশের অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন, নদীর নাব্যতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পখাতের সম্প্রসারণ এবং নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন দেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫২   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ