ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন

মধুখালী প্রতিনিধি: ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম রকিবুল ইসলাম রিপন। সোমবার (২৪ আগস্ট) হেলেন জেরিন খান জাতীয় সংসদের প্যাডে স্বাক্ষরিত কে এম রকিবুল ইসলাম রিপনকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয়ের জন্য কে এম রকিবুল ইসলাম রিপনকে ফরিদপুর-১ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। রাজনৈতিক জীবনে কে এম রকিবুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করে আসছেন।

তার দাবি, বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিকভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামিও হয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, “আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার মানুষের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে এবং এলাকার মানুষের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করব।” চিঠির অনুলিপি ফরিদপুর জেলা প্রশাসক এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩০:১৯   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়কে দুর্ঘটনা এখন প্রতিদিনের চিত্র: ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরুতর আহত ৪
ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন
এক বাবার হাতে স্বপ্নকন্যার শেষযাত্রা—বাক্সবন্দি শিশুকন্যাকে নিয়ে ফিরলেন সদরপুরে
কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী, আগামী দিনের স্বপ্নে অভিভাবকদের অঙ্গীকার
বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের সৌজন্য সাক্ষাৎ
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার
আমাদের নজরুল তারেক রহমান: চীফ হুইপ
আইনমন্ত্রী গণভোটের চার প্রশ্নের মধ্যে সাড়ে তিনটি নিয়ে দ্বিমত নেই, অর্ধেক নিয়ে আছে
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী কাজিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ