ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



---

সাত বছরের প্রতীক্ষার পালা শেষ। আবারো শুরু হয়েছে ভারত-বাংলাদেশ ওডিআই সিরিজ। তিন-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে রোববার (৪ ডিসেম্বর) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

এ সিরিজ দিয়ে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। ভারতকে হারিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে চান তিনি। যেখানে সিনিয়রদের মানছেন অনুপ্রেরণা। অন্যদিকে টাইগারদের সমীহ করলেও ইতিবাচক শুরুর প্রত্যাশা রোহিত শর্মার।
প্রায় চার মাস পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত লিটন দাস। এ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৩৬ বারের দেখায় ৫ বার জয় আছে টাইগারদের। আরও একদফা ভারতকে হারিয়ে স্মিত এ হাসিটা আরও চওড়া করার লক্ষ্য টাইগার কাপ্তানের।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।

বাংলাদেশ সময়: ১২:০১:২৭   ৫১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ