আজকের শিশুরা আগামী দিনে দূর্নীতি মুক্ত সমাজ গড়বে : ইউএনও সদর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের শিশুরা আগামী দিনে দূর্নীতি মুক্ত সমাজ গড়বে : ইউএনও সদর
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



---

আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস বলেন, আগামী প্রজন্মকে দূর্নীতি মুক্ত রাখতে এখন থেকেই দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

শিশুদের দূর্নীতি অপরাধ সম্পর্কে বুজাতে হবে। আজকের শিশুরা আগামী দিনে দূর্নীতি মুক্ত সমাজ গড়বে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ভালো চাকুরীর আশায় লেখা পড়া করবে এমন মনভাব নিয়ে বেড়ে উঠা শিশুদের বুজাতে হবে। শিক্ষার জ্ঞান দিয়ে সুধু চাকুরী নয় দেশ উন্নয়নে নানা ধরনের ভুমিকা পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী কমিশনার ভূমি (সদর সার্কেল) উম্মে কুলসুম রুবিয়া, সহকারী কমিশনার ভূমি (ফতুল্লা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক আলামিন প্রধান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:০২   ৫৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ