আর্জেন্টিনা ম্যাচে ১৯ কার্ড দেখানো রেফারিকে বাদ দিল ফিফা

প্রথম পাতা » আন্তর্জাতিক » আর্জেন্টিনা ম্যাচে ১৯ কার্ড দেখানো রেফারিকে বাদ দিল ফিফা
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



আর্জেন্টিনা ম্যাচে ১৯ কার্ড দেখানো রেফারিকে বাদ দিল ফিফা

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচ অ্যান্টোনিও মাতেউকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা। বিশ্বকাপে বাকি থাকা ম্যাচগুলোতে আর রেফারিং করবেন না মাতেউ।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ১৯ টি কার্ড দেখিয়েছিলেন মাতেউ। এরপর সমালোচনার মুখে পড়েন স্প্যানিশ এই রেফারি। তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। এরপরই হয়তো মেসির কথায় কান দিয়ে মাতেউকে বাড়ি পাঠিয়ে দেয় ফিফা।

ম্যাচ শেষে রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করে মেসি বলেছেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না।’

এদিকে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও ছাড়েননি। মার্টিনেজ বলেছিলেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে অ্যান্টোনিও মাতেউ মোট ১৫টি হলুদ কার্ড দেখান ফুটবলারদের। যার ভেতর আর্জেন্টিনার ৮ ফুটবলার পান ৮টি এবং নেদারল্যান্ডসের ৭ ফুটবলার পান ৭টি হলুদ কার্ড। ম্যাচের মধ্যেই আর্জেন্টাইন কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্ক্যালোনিকে হলুদ কার্ড দেখান তিনি। এছাড়া পেনাল্টি শুটআউটের সময় ডামফ্রিস দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এবং নোয়া ল্যাংও হলুদ কার্ড দেখেন।

বাংলাদেশ সময়: ১৪:০১:৪১   ৫১৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ