ঝিকরগাছায় আর্জেন্টিনার সমর্থকের করুণ মৃত্যু 

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় আর্জেন্টিনার সমর্থকের করুণ মৃত্যু 
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



---

সুজন মাহমুদ যশোর : যশোরের ঝিকরগাছায় ফ্রান্স - আর্জেন্টিনার ফাইনাল ফুটবল খেলা দেখে উল্লাস করতে গিয়ে খালের মধ্যে পড়ে এক যুবক মারা গিয়েছে। সে কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)। নিহত যুবক আর্জেন্টিনার সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সাজু জানান, রবিবার রাত অনুমান সাড়ে ১০ টার দিকে এলাকার উদ্যোগে ঝিকরগাছা পৌরসভার কাটাখাল বঙ্গবন্ধু পৌরপার্কে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখছিল।এ সময় আর্জেন্টিনার গোলে আনন্দ উল্লাস করতে গিয়ে অসাবধানতার কারণে রাকিব হোসেন (২২) কাটাখালের মধ্যে পড়ে যায়। তাকে দ্রুত ঝিকরগাছা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে জানিয়েছেন। নিহত রাকিব কৃষ্ণনগরের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে।
ঝিকরগাছা থানার কর্তব্যরত ডিউটি অফিসার মুহিদুল ইসলাম রাত পৌনে ১২ টায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এলাকায় শোকের ছায়া নেমেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:১৮   ৫২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ