ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



---

আজ ২ জানুয়ারি, ২০২৩ সোমবার। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:
১৪০৯ - জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৪৯২ - গ্রানাডার মুসলিমদের পতন। রানি ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।
১৭৫৭ - রবার্ট ক্লাইভ সিরাজ উদ্দৌলার কাছ থেকে কলকাতা দখল করে নেন।
১৭৭৭ - যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব মার্কিন বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।
১৭৮৮ - জর্জিয়া যুক্তরাষ্ট্রের চতুর্থ রাজ্য হিসেবে যুক্ত হয়।
১৮৩৯ - লুই দাগের প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন।
১৮৪৩ - অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজকের দিনে আমরা যে ডাকব্যবস্থার সঙ্গে পরিচিত তার সূচনা হয় এবং প্রথম ডাকবাক্স স্থাপন করা হয়।
১৮৫২ - লুই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি সেকেন্ড রিপাবলিককে উৎখাত করেন।
১৮৫৬ - ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
১৮৯০ - সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত হন।
১৯০৫ - রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্মসমর্পণ।
১৯১২ - কলকাতা উন্নয়ন ট্রাস্ট গঠিত হয়।
১৯৩৯ - মুম্বাইয়ে সাধারণ ধর্মঘটে দুই লাখ শ্রমিক অংশ নেয়।
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটেনে জার্মানির বিমান হামলা।
১৯৪২ - আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন (এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনসসহ গ্রেফতার করে। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুপ্তচর গ্রেফতারের ঘটনা।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখর করে।
১৯৪৫ - জার্মানির নুরেম বার্গে মিত্র বাহিনীর বোমা হামলা।
১৯৪৬ - ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু, বালদেভ সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।
১৯৪৯ - আলবেনীয় রাজা জগ দেশের বাইরে থাকা অবস্থায় সিংহাসন হারান।
১৯৫৫ - পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত।
১৯৬৫ - পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান জয়ী।
১৯৭১ - স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল খেলায় ভিড়ের চাপে পদদলিত হয়ে ৬৬ জনের মৃত্যু।
১৯৮০ - আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সল্ট-দুই পরমাণু অন্ত্র চু্ক্তির অনুমোদন স্থগিত করে দেয়।
১৯৮০ - ইরানে রাজধানী তেহরানে প্রথম বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
১৯৮৮ - বেনজির ভুট্টো প্রথম কোনো মুসলিম অধ্যুষিত দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৮৯ - ইরানের ইসলামি বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনি (রহ) অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিকাইল গর্ভাচেভের কাছে পত্র প্রেরণ করেছিলেন।
১৯৮৯ - ভারতের সংগ্রামী নাট্য ব্যক্তিত্ব সফদর হাশমি ঘাতকদের হাতে নিহত।
১৯৯৪ - মেক্সিকোর চিয়াপাস এলাকায় জাপাতিস্তা সান ক্রিস্তোবাল ডি. লাস কাসাস দখল করে। এতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত ৫৭।
১৯৯১ - ভারতের উত্তর প্রদেশে তান্ত্রিক সাধনার জন্য ৮ বছরের বালিকাকে বলিদান।

জন্ম:
১৮২২ - জার্মান পদার্থবিদ রুডলফ ক্লসিয়াস জন্মগ্রহণ করেন।
১৮৯৬ - শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন।
১৯১৭ - কবি আহসান হাবীব জন্মগ্রহণ করেন।
১৯২০ - খ্যাতিমান বিজ্ঞান লেখক এবং প্রাণ রসায়নের অধ্যাপক আইজ্যাক অ্যাসিমভ জন্মগ্রহণ করেন।
১৯২২ - ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা জন্মগ্রহণ করেন।
১৯২২ - রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা জন্মগ্রহণ করেন।
১৯৬০ - ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রমন লাম্বা জন্মগ্রহন করেন।
১৯৮১ - আর্জেন্টাইন ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজ জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১৯৭৫ - বামপন্থি রাজনীতিবিদ সিরাজ শিকদারের মৃত্যু।
১৯৭৬ - সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় পরলোকগমন করেন।
১৯৮১ - বাংলাদেশের কূটনীতিবিদ হোসেন আলীর মৃত্যু।

বাংলাদেশ সময়: ১৪:১২:৩৯   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বড় একটি চ্যালেঞ্জের দায়িত্ব নিয়েছি, ইনশাল্লাহ সফল হবো : সাখাওয়াত হোসেন
সাভারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ ছিনতাইকারী আটক
বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
হচ্ছে না ভারত-পাকিস্তান সেমিফাইনাল
প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিলো জামায়াত
সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী
মবের আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখবো : অতিরিক্ত পুলিশ কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ