শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছেন : বাণিজ্যমন্ত্রী 

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছেন : বাণিজ্যমন্ত্রী 
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছেন : বাণিজ্যমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র মোকাবিলা করে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁয়ে ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর হলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব ষড়যন্ত্র মোকাবিলা করে আধুনিক, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাকে মুক্তিযোদ্ধা বললে ৭৩ বছর বয়সেও আনন্দিত হই। শুধু তাই নয়, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি ও বাবা দুজনই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। বাবা-ছেলে মুক্তিযোদ্ধা, এটা বিরল ঘটনা। আমার গর্বের বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২১:১৯   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ