আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ের উন্নয়ন অব্যাহত রয়েছে - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ের উন্নয়ন অব্যাহত রয়েছে - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ের উন্নয়ন অব্যাহত রয়েছে - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলেই পাবর্ত্য অঞ্চলের প্রতিটি প্রান্তে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

আজ বান্দরবানের ২নং কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া পাড়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় শান্তি চুক্তি করেছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে স্কুল কলেজ,মন্দির-মসজিদ-বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা ও বিভিন্ন উপজেলায় সড়ক নির্মাণসহ নানান উন্নয়ন কাজ করে যাচ্ছে। পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পর্যটন শিল্প প্রসারের পাশাপাশি এই এলাকার উৎপাদিত ফরমালিনমুক্ত বিভিন্ন ফল, শাক-সবজি দেশের বিভিন্ন স্থানে সহজেই পৌঁছে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা আগের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। এসময় স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী স্থানীয় শীতার্ত মানুষের জন্য ১০০টি কম্বল, কৃষি সহায়ক উপকরণ হিসেবে ২০টি স্প্রে মেশিন, দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০টি ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

এর আগে মন্ত্রী ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ভাঙ্গামুড়া পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের উদ্বোধন, ভাঙ্গামুড়া পাড়া স্কুল ছাত্রাবাস নির্মাণ কাজের উদ্বোধন এবং ভাঙ্গামুড়া পাড়া বৌদ্ধ বিহার দেশনা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী সোমনাথ দাশ ও প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২২:৩৭   ৪৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ