যশোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আইনজীবী নিহত, আহত ৫

প্রথম পাতা » খুলনা » যশোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আইনজীবী নিহত, আহত ৫
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



যশোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আইনজীবী নিহত, আহত ৫

যশোরের মনিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিধানচন্দ্র রায় (৫৫) নামে এক আইনজীবীর নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আইনজীবী বিধানচন্দ্র রায় বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।

একই পরিবারে আহত চারজন হলেন- খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার এম এন জোয়ারদার (৫৬), হোসনেয়ারা (৫৪), জলি জোয়াদ্দার (৫০), শওকত আরা (৪২)। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসের চালক লিটন হোসেন (৪৫)।

খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পাঠিয়েছে। পরে চিকিৎসক আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাসে চার ভাইবোন চুকনগর হয়ে ঝিনাইদহ যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মনিরামপুরের ছাতিয়ানতলা পৌঁছালে কেশবপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে। সকালে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে এনেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে বিধানচন্দ্র রায় নামে একজন আইনজীবীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২:১১:২১   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ