ভূমিকম্পের একদিন পর ধ্বংসস্তূপে বালককে জীবিত উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভূমিকম্পের একদিন পর ধ্বংসস্তূপে বালককে জীবিত উদ্ধার
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



ভূমিকম্পের একদিন পর ধ্বংসস্তূপে বালককে জীবিত উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের একদিনের বেশি সময় পর ১৪ বছরের বালককে জীবিত উদ্ধার করা হয়েছে। কাহরামানমারাস শহরের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। খবর সিএনএনের।

সিএনএন তুর্কি ১৪ বছর বয়সী ওই বালকের উদ্ধারের পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করে। সিএনএন তুর্কিতে সরাসরি সম্প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, জরুরী সেবাদানকারীদের একটি দল কিশোরটিকে একটি স্ট্রেচারে করে একটি অ্যাম্বুলেন্সেরে দিকে নিয়ে যাচ্ছে।

ঘটনাস্থল থেকে সিএনএন তুর্কির প্রতিবেদক এটিকে অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘অবশেষে! তাকে উদ্ধার করা হয়েছে।’ কিশোরটিকে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার সর্বশেষ অবস্থা জানা যায়নি।

এদিকে, তুরস্কে সোমবার (৬ ফেব্রুয়ারি) সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটারশক অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, এখনো তুরস্কে রিখটার স্কেলে ৫ থেকে ৬ মাত্রার আরও কিছু ভূমিকম্প সংঘটিত হতে পারে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজ ইউএসজিএস-এর বরাত দিয়ে বলেছে, সোমবার সকালে সংঘটিত ভূমিকম্পের পর অনুভূত শতাধিক আফটারশকের অধিকাংশেরই মাত্রা ছিল ৪ এর বেশি। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, এই অবস্থায় এই অঞ্চলে ৫ থেকে ৬ মাত্রার বেশি আফটারশক আসতে পারে। এমনটা হলে তা পরস্থিতিকে আরও নাজুক করে তুলবে।

বাংলাদেশ সময়: ১২:০৯:৪৩   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ