নাভারণ বুরুজ বাগানে সেফটি ট্যাংকি থেকে উদ্ধার হলো নিখোঁজ ছাত্রীর লাশ, সহপাঠী সহ আটক ৩

প্রথম পাতা » খুলনা » নাভারণ বুরুজ বাগানে সেফটি ট্যাংকি থেকে উদ্ধার হলো নিখোঁজ ছাত্রীর লাশ, সহপাঠী সহ আটক ৩
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



নাভারণ বুরুজ বাগানে সেফটি ট্যাংকি থেকে উদ্ধার হলো নিখোঁজ ছাত্রীর লাশ, সহপাঠী সহ আটক  ৩

সুজন যশোর প্রতিনিধি : যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে সহপাঠীর বাড়ির সেফটি ট্যাংকি থেকে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে র‍্যাব-৬ যশোর। নিহত শিক্ষার্থী যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর ৪র্থ বর্ষের মেধাবি ছাত্রী জেসমিন আক্তার পিংকি। হত্যাকারী তার সহপাঠী।

শুক্রবার বিকাল ৪ টার সময় শার্শা উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রুমেল হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়ির সেফটি ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় হত্যাকারী আহসান কবির অংকুর বড় ভাই রুমেল ও সৎ মা হোসনেয়ারাকে আটক করেছে র‍্যাব-৬। মুল হত্যাকারী আহসান কবির অংকুর দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আকবার আলীর ছেলে এবং নিহত জেসমিন আক্তার পিংকি কলারোয়া উপজেলার কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।

শার্শা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আকিকুর রহমান বলেন, আমরা শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিংকির মৃত দেহটি বুরুজবাগান এলাকায় তারই এক সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসাতে আছে।

এ সময় চারিদিকে খোঁজাখুঁজির পরেও না পেয়ে আমরা সেফটি ট্যাংক খুলে নিখোঁজ মেয়েটির মৃত দেহটি খুঁজে পায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেমের সম্পর্ক ধরে তাকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে শারীরিক নির্যাতন করে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকের ভিতরে লুকিয়ে রাখা হয়।

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুর নামে তার এক সহপাঠীকে আটক করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারী থেকে নিখোঁজ রয়েছে বলে মেয়েটির পরিবার।

যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করলে র‍্যাব ছাঁয়া তদন্ত করে অভিযুক্তের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয় বলে আসামী স্বীকার করেছে। প্রথমে শ্বাসরোধ করে পরে মাথায় ইট দিয়ে আঘাত করে অংকুর, সে একাই এই হত্যাকান্ড ঘটায় বলে জানায়। এ ঘটনায় হত্যাকারী অংকুর তার বড় ভাই এবং সৎমাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২১:৩৮   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ