ভালোবাসা দিবসে প্রেমিকার ওপর অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » ভালোবাসা দিবসে প্রেমিকার ওপর অভিমান করে প্রেমিকের আত্মহত্যা
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



ভালোবাসা দিবসে প্রেমিকার ওপর অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার ভোলাকোট ইউপির টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ির সুলতান আহমেদের ছেলে ফাহাদ হোসেন (২২)। তিনি দুবাই প্রবাসী ছিলেন।

জানা গেছে, ফাহাদ গত বছর দুবাই পাড়ি জমান। পরে সেখানে গিয়ে দেশের একাধিক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। প্রায় তিন মাস না পেরোতেই ১৫ দিন আগে দেশে ফেরেন ফাহাদ। মঙ্গলবার সকালে ফাহাদ মুঠোফোনে কারও সঙ্গে উচ্চস্বরে গলায় ফাঁস দেওয়ার কথা বলেছিল।

এদিকে বিষয়টি তাৎক্ষণিক জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান ফাহাদ। মঙ্গলবার দুপুর ২টায় ঘরের দরজা বন্ধ দেখা যায়। এতে সন্দেহ হলে দরজা ভেঙে ফাঁস লাগানো মরদেহ দেখতে পান স্বজনরা। তাদের ধারণা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে ফাহাদ। কিন্তু এখনও ফাহাদের ব্যবহৃত মুঠোফোনটি খোঁজে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন ফাহাদ।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৪৫:১৮   ৪৫৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ