শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে : ভারতীয় পররাষ্ট্র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে : ভারতীয় পররাষ্ট্র সচিব
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে : ভারতীয় পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

বিনয় খাতরা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধন অত্যন্ত দৃঢ়। সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ ও ভারত সম্পর্ককে মূল্যায়ন করে। এই সম্পর্ক আরও মজবুত হচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ যাতে সহজেই ঋণ নিতে এবং তা পরিশোধ করতে পারে সেজন্য ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের (এলওসি) শর্তাবলি সহজ করার চেষ্টা চলছে।

বিনয় খাতরা আরও বলেন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য দুই দেশের স্থানীয় মুদ্রা ব্যবহার করেই পরিচালনা করা যেতে পারে।

বৈঠকে শেখ হাসিনাকে চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৮   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন
জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫, পিকআপ জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ