জনগণের আস্থা অর্জনে জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » কিশোরগঞ্জ » জনগণের আস্থা অর্জনে জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



জনগণের আস্থা অর্জনে জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
তিনি আজ সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময়কালে এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা এবং এজন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
স্থানীয় উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আবদুল হামিদ বলেন, “শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে।”
সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি হামিদ তিন দিনের সফরে আজ বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান।
তিনি আগামীকাল ইটনা উপজেলার একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং শুক্রবার মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরো কয়েকটি উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করবেন।
শুক্রবার সন্ধ্যায় তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৩:২১   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ