চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩
সোমবার, ৬ মার্চ ২০২৩



চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে থানার পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। তাদের মধ্যে আজিজুল রেলের পয়েন্টম্যান বলে জানিয়েছে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই নুরুল আলম বলেন, এয়ারপোর্ট রোডে সিগন্যাল অমান্য করে একটি বাস তেলবাহী ট্রেনকে ধাক্কা দিলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৬   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ