বন্য হাতি রক্ষার আহ্বান জানিয়েছেন বন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

প্রথম পাতা » চট্টগ্রাম » বন্য হাতি রক্ষার আহ্বান জানিয়েছেন বন মন্ত্রী মো. শাহাব উদ্দিন
শুক্রবার, ১০ মার্চ ২০২৩



বন্য হাতি রক্ষার আহ্বান জানিয়েছেন বন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

বন্য হাতি রক্ষার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্য হাতির আবাসস্থল যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে লক্ষ্য রেখে মানুষের দ্বন্ধ নিরসন করে বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে।
মন্ত্রী আজ শুক্রবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতি ও মানুষের দ্বন্ধ নিসরনে সোলার ফেন্সিং প্যানেলের উদ্বোধন ও কাপ্তাই ন্যাশানাল পার্কে বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বন্য হাতির আবাসস্থল আবাসস্থল ধ্বংস করার কারনে বনের হাতিরা খাবার না পেয়ে লোকালয়ে চলে আসে। তাই বন্য হাতির আবাসস্থলকে নিরাপদ রাখার পাশাপাশি বনের মধ্যে হাতির খাবার তৈরীর ব্যবস্থা করতে হবে। হাতি যে খাবার গুলো খায় সেই সকল গাছ রোপন করার নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, সিএমসি কমিটির সভাপতি বাবুল আক্তার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সালেহ মো. শোয়েব খান প্রমুখ।
পরে কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে ৬ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪৫   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন মঙ্গলবার
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ