বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন রাষ্ট্রপতির
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে মাগরিবের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও বঙ্গভবনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৩   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সাবেক এমপি নূর মোহাম্মদকে বকশীগঞ্জের মামলায় শ্যোন অ্যারেস্টের অনুমতি
ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালকিনি সোনালী ব্যাংক ম্যানেজারের কন্যা আতিয়া
নাশতকা মামলায় মেলান্দহের ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা জুবেরী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ