দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত মিরাজ

প্রথম পাতা » খেলাধুলা » দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত মিরাজ
সোমবার, ২০ মার্চ ২০২৩



দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত মিরাজ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে গা গরমের সময় চোখে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল মেহেদী হাসান মিরাজের। চোখে আঘাত পাওয়ার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে আশা ছিল দ্বিতীয় ওয়ানডে আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে চোখে এখনও রক্ত জমে থাকায় দ্বিতীয় ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।

গত শুক্রবার (১৭ মার্চ) সিলেটের মাঠে গা গরমের জন্য ফুটবল খেলছিল বাংলাদেশের ক্রিকেটাররা। তখন চোখে বল লেগে মাটিতে পরে যান মিরাজ। আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে মিরাজকে নেয়া হয় হাসপাতালে। সেখানে অবশ্য সিটি স্ক্যান করে ভালো সংবাদ দেয় চিকিৎসকরা।

এদিকে চোখের আঘাত থেকে অনেকটা সেরে উঠলেও এখনও চোখের খানিকটা অংশে রক্ত জমে আছে মিরাজের। যার কারণে সানগ্লাস পরে থাকতে হচ্ছে তার সবসময়য়। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হবে কিনা তা নিশ্চিত নয়।

এদিকে মিরাজকে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় (১৮৩ রান) পেয়েছে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার (২০ মার্চ) দুপুর ২টায়।

বাংলাদেশ সময়: ১০:৪৭:০২   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ