ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস
রবিবার, ২৬ মার্চ ২০২৩



ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়ে চমক দেখিয়েছিল মরক্কো। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার এই দেশটি।

শনিবার (২৫ মার্চ) দিনগত রাতে ঘরের মাঠ টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেয় মরক্কো। লাতিন জায়ান্টদের বিপক্ষে এটাই মরক্কোর প্রথম জয়।

কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর এই প্রথম মাঠে নেমেছিল ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না ব্রাজিলের সেরা তারকা নেইমার।

ম্যাচের ২৯ মিনিটেই বাওফলের গোলে এগিয়ে যায় মরক্কো। যদিও ৬৭ মিনিটে কাসিমিরোর গোলে সমতা ফিরে ব্রাজিল। এরপর এগিয়ে যেতে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালায়। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে আবদেলহামিদ সাবিরির গোলে ২-১ এ এগিয়ে যায় মরক্কো। শেষ পর্যন্ত ওই লিড নিয়েই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

পুরো ম্যাচে বল দখল আর শটের হিসেবে এগিয়ে ছিল ব্রাজিল। দলটি ১৪ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে, যার মধ্যে গোল হয় একটি। অন্যদিকে মরক্কো ১১ শটের ৩টি লক্ষ্যে রাখে, যার দুটিই হয়েছে গোল।

বাংলাদেশ সময়: ১২:৪১:০৭   ৪০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত : সান্তোস সভাপতি
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ