সরিষাবাড়ীতে ডাক্তারদের বৈকালিক চেম্বারের শুভ উদ্বোধন করলেন - মুরাদ হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ডাক্তারদের বৈকালিক চেম্বারের শুভ উদ্বোধন করলেন - মুরাদ হাসান
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে ডাক্তারদের বৈকালিক চেম্বারের শুভ উদ্বোধন করলেন- মুরাদ হাসান

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের বৈকালিক চেম্বারের শুভ উদ্বোধন করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত সোমবার ২৭ মার্চ সচিবালয়ে এক বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎকদের জন্য চেম্বারের ব্যবস্থা করা হবে। এতে সরকারি হাসপাতালের চিকিৎসকগণ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকার ঘোষিত নির্ধারিত ফি নিয়ে রোগী দেখতে পারবেন।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৩টায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বৈকালিক প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বদরুল হাসান এবং অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ প্রমুখ।

এছাড়াও হাসপাতালের চিকিৎসকগণ, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি বৈকালিক চেম্বারের বসে নিজেই রোগী দেখেন এবং হাসপাতালে চিকিৎসারত সকল রোগীদের খোঁজখবর নেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৭   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে - স্পীকার
চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা-কর্মযজ্ঞের প্রতিফলন নতুন চার বই : মাহ্দী আমিন
সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি : প্রতিমন্ত্রী হাবিব
ব্যয় সাশ্রয়ে প্রশংসিত সালথার ইউএনও, কোষাগারে ফিরল ৭৩ লাখ টাকা
৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ