মধ্যরাতে পোলট্রি বাজারে ভোক্তা অধিকার অধিদফতর

প্রথম পাতা » অর্থনীতি » মধ্যরাতে পোলট্রি বাজারে ভোক্তা অধিকার অধিদফতর
শনিবার, ১ এপ্রিল ২০২৩



মধ্যরাতে পোলট্রি বাজারে ভোক্তা অধিকার অধিদফতর

এবার মধ্যরাতে পোলট্রি বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রাজধানীর কারওয়ান বাজারে এ অভিযানে পাকা রসিদ না থাকা ও দামে গরমিলসহ বেশকিছু অসংগতি ধরা পড়ে। তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাকা রসিদ দিচ্ছেন না পাইকারি ব্যবসায়ীরা।

শনিবার (১ এপ্রিল) রাত ১২ টার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মাঝরাতে হঠাৎ এ অভিযানে উঠে আসে বেশকিছু অসংগতি। এ সময় ব্যবসায়ীদের সচেতন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযান সম্পর্কে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, খামারি থেকে ভোক্তা পর্যায়ে আসতে তিন থেকে চারবার হাতবদল হয়। এ হাত বদলের সময় কেউ অপচেষ্টা করলে খুচরা পর্যায়ে দাম বেড়ে যায়। সেটি যেন না হয়, সে জন্য আমরা নিবিড়ভাবে বিষয়টি তদারকি করছি। আমরা চাই খামারি এবং ভোক্তা উভয়ে যেন সঠিক মূল্য পায়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়া কিংবা কমার সঙ্গে তাদের লাভের অঙ্কের কোনো সম্পর্ক নেই। তারা বলছেন, যারা বাচ্চা উৎপাদন করে, যারা খাদ্য উৎপাদন করে তাদের কাঠামো ঠিক করে দেয়া উচিত। যারা ডিলার, খামারি তারাই জানে উৎপাদন খরচ কত আছে। আমরা কম দামে কিনতে পারলে কমে বেচি, বেশি দামে কিনলে বেশি দামে বেচি।

ব্যবসায়ীদের অভিযোগ, দাম বেশি হওয়ার কারণে উপযুক্ত সময়ের আগেই খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছে।

দামবৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদেরকে দায়ী করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরও।

তবে এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, করপোরেট হাউসগুলো শুধু মধ্যস্বত্বভোগীদের দোষ দিয়ে এড়িয়ে যান। এখন তো দাম নির্ধারিত হয়েছে। তাই শুধু মধ্যস্বত্বভোগীদের দোষ না দিয়ে সবাইকে নৈতিকতার মধ্যে আসার আহ্বান জানান তিনি।

মধ্যরাতে কারওয়ান বাজারে অভিযানের পর কাপ্তান বাজারেও অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৩৫   ৪১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ