ভৈরবে ৬ মণ গাঁজাসহ ‘বাঘা বাবু’ আটক

প্রথম পাতা » কিশোরগঞ্জ » ভৈরবে ৬ মণ গাঁজাসহ ‘বাঘা বাবু’ আটক
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



ভৈরবে ৬ মণ গাঁজাসহ ‘বাঘা বাবু’ আটক

কিশোরগঞ্জের ভৈরবে ছয় মণ গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদসহ আমির হামজা ওরফে বাঘা বাবু নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (০৭ এপ্রিল) রাতে শহরের চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদকসহ তাকে আটক করা হয়। আটক আমির হামজা একই এলাকার মন্নাফ মিয়ার ছেলে।

র‍্যাব-১৪ সিপিসি-২ এর অধিনায়ক আক্কাস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার মন্নাফ মিয়ার বাড়িতে র‍্যাবের একটি একটি দল শুক্রবার রাত আড়াইটা থেকে শনিবার (০৮ এপ্রিল) ভোর ৪টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি আমির হামজাকে আটকসহ তার দেয়া তথ্যমতে একটি টিনশেড গোডাউন থেকে ২৫৪ কেজি গাঁজা, ২৭৮ বোতল স্কাফ ও ফেনসিডিল ও ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঈদকে সামনে রেখে এই বিপুল পরিমাণ মাদক মজুত করা হয় বলে র‍্যাবের দাবি।

আমির হামজা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় বড় চালান এনে মজুত রেখে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় নয়, তাদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এ অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১১:২৮:১৩   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪
বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ