রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তীব্রতর করতে দৃঢ়প্রতিজ্ঞ জি-৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তীব্রতর করতে দৃঢ়প্রতিজ্ঞ জি-৭
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩



রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তীব্রতর করতে দৃঢ়প্রতিজ্ঞ জি-৭

বিশ্বের শীর্ষ অর্থনীতির সাত দেশের জোট জি-৭ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও তীব্রতর করতে প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) জাপানের নাগানো শহরে অনুষ্ঠিত জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এই প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনে আক্রমণ করায় রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছেন জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে উত্তর পূর্ব এশিয়ায় চীন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান উত্থানের বিষয়েও তারা আলোচনা করেছেন। তবে রাশিয়াই তাদের আলোচনা কেন্দ্রবিন্দু ছিল।

এক যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণ এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করা মতো যুদ্ধাপরাধ এবং অন্যান্য নৃশংসতার জন্য কোন দায়মুক্তি থাকতে পারে না। আমরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিবৃতিতে তারা আরও বলেন, ‘যতদিন সময় লাগবে ইউক্রেনকে আমরা সমর্থন করে যাব।’

জি-৭ এর পররাষ্ট্র মন্ত্রীরা আরও বলেছেন, ‘রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক উসকানি এবং বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের হুমকি অগ্রহণযোগ্য।’

আগামী মে মাসে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ এর রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের সম্মেলনের খসড়া প্রস্তুত করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে। খসড়ায় রাশিয়া ছাড়াও ইরান, মিয়ানমার, পরমাণু অস্ত্রের বিস্তার রোধকরণ চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৩:০৮   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ