বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে সিটি

প্রথম পাতা » খেলাধুলা » বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে সিটি
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে সিটি

পারল না টুখেলের বায়ার্ন। ঘরের মাঠে আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। তাতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ করল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

কাজটা বেশ কঠিনই ছিল বায়ার্নের কাছে। আলিয়াঞ্জ এরিনায় শুধু জিতলেই হতো না বায়ার্নের জন্য, জিততে হতো কমপক্ষে চার গোলের ব্যবধানে। এমন সমীকরণে ঘরের মাঠে বল দখলের আধিপত্য দেখিয়ে ম্যাচ শুরু করে বায়ার্ন। প্রথম হাফে বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণ করে বায়ার্ন, তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি তারা।

উল্টো প্রথম হাফেই পেনাল্টি পেয়ে যায় ম্যান সিটি। তবে পেনাল্টি মিস করেন হল্যান্ড। টানা ১৮ পেনাল্টিতে গোল দেয়ার পর মিস করলেন এই নরউইজিয়ান। দ্বিতীয় হাফেও গোলের জন্য মরিয়া হয়ে পরে বায়ার্ন। তবে গোল করতে পারেনি।

ম্যাচের ৫৭ মিনিটে ডি ব্রুইনার পাসে গোল করেন হল্যান্ড। তাতেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় সিটির সেমিফাইনাল। তবে ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতায় ফেরান কিমিচ। তবে তাতে কাজ হয়নি বেশি। শেষ পর্যন্ত এই এক গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

পুরো ম্যাচে অনেক সুযোগ মিস করে বায়ার্ন মিউনিখ। সে সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো কিছু একটা হতো। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে টাচলাইন ছাড়তে হয় বায়ার্ন কোচ টমাস টুখেলকে।

বাংলাদেশ সময়: ৪:০২:২৬   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ