কুমিল্লায় তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



কুমিল্লায় তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রেমিকের বাড়ি থেকে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী (১৯)। মঙ্গলবার রাতে কুমিল্লার বরুড়ার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শাকপুর গ্রামের মো. রুবেল, মো. শামীম ও জাকির হোসেন।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে অন্য আসামি ও ওই তরুণীর প্রেমিক আমান ওরফে রাফি পলাতক রয়েছেন।

কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, পাঁচ মাস আগে ফেসবুকে তরুণীর সঙ্গে রাফির পরিচয়। মঙ্গলবার রাতে ফোন করে তাকে বাড়িতে ডেকে নেন রাফি। এ সময় তার মা ভুক্তভোগীকে গালমন্দ করেন এবং রাত সাড়ে ১০টার দিকে বের করে দেন। সিএনজিচালিত অটোরিকশায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হলে পথে শামীম ও জাকির তার গতিরোধ করে।

তিনি আরও জানান, তারা তরুণীকে জোর করে গ্রামের একটি বাগানবাড়ি নিয়ে যায়। রুবেল আগে থেকেই সেখানে অবস্থান করছিল। এরপর অটোচালককে ভয় দেখিয়ে তিনজন রাত ১২টা পর্যন্ত ওই তরুণীকে ধর্ষণ করে এবং পরে অটোরিকশায় তুলে দেয়। ভুক্তভোগী পরদিন ভোরে বরুড়া থানায় প্রেমিকসহ চারজনের নামে মামলা করে।

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, অটোচালকের তথ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা রাফির ইন্ধনে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

তিনি জানান, রাফিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রুবেল ও জাকিরের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি এবং শামীমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫২:০৬   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী
পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী
জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ