লিস্টার সিটির কাছে হার এড়াল এভারটন

প্রথম পাতা » খেলাধুলা » লিস্টার সিটির কাছে হার এড়াল এভারটন
মঙ্গলবার, ২ মে ২০২৩



লিস্টার সিটির কাছে হার এড়াল এভারটন

লিস্টার সিটির কাছে পরাজয়ের হাত থেকে এভারটনকে রক্ষা করলেন অ্যালেক্স ইওবি। তবে ড্র করেও তলানীর তিন দলের তালিকা থেকে বেরিয়ে এসেছে এভারটন।

সোমবার (১ মে) কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের তলানীর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে এভারটনের হয়ে সমতাসূচক গোলটি করেছেন ইওবি। এর আগে অবশ্য লিস্টারকে ৩-১ গোলে এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন জেমস ম্যাডিসন। পেনাল্টি থেকে তার নেয়া শটটি রুখে দেন জর্ডান পিকফোর্ড।

ম্যাচের শুরুতে ১৫তম মিনিটে গোল করে এভারটনকে এগিয়ে দেন ডমিনিক কালভার্ট-লেউইন। তবে ম্যাচের ২২ ও ৩৩ মিনিটে পরপর গোল করে লিস্টারকে চালকের আসনে বসিয়ে দেন যথাক্রমে কাগলার সোয়ুনকু এবং জেমি ভার্ডি। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে গোল করে এভারটনকে সমতায় ফিরিয়ে আনেন ইওবি।

২০১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ৯ বছরের মধ্যে প্রথম অবনমনের হুমকিতে পড়েছে। লিগে সর্বশেষ ১২টি ম্যাচের একটিতে মাত্র জয় পেয়েছে এভারটন। গোল ব্যবধানে আপাতত অবনমনের তিন দলের তালিকা থেকে বেরিয়ে এসেছে লিস্টার।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৭   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ
আর্সেনালের ড্র, তবুও সেমিফাইনালে জায়গা
উত্তপ্ত লড়াইয়ে বার্সাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো
লিভারপুলকে বিদায় করে আবারও সেমিফাইনালে পিএসজি
৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়
চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি
শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামাল
শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক রুখে ড্র, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমালোচনায় পোলার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ