টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রেডিও নিউজিল্যান্ড।

প্রতিবেদনে বলা হয়, টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ভূমিকম্পটি নিউজিল্যান্ড সময় ভোর ৪টায় আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গার হিহিফো থেকে ৯৫ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২১০ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্পের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে ভূমিকম্পের পর স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় ৫ দশমিক ১ মাত্রার আফটারশক হয়।

অ্যাঞ্জি পুলা লেটুলিগাসেনোয়া নামে এক ব্যক্তি জানান, তার কাছে মনে হচ্ছিল ভূমিকম্প ২০ বা ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। তবে তিনি জানতেন, কম্পন আসলে এর চেয়েও অল্প সময় ধরে হয়েছিল।

তিনি বলেন, আমার শেলফ থেকে কয়েকটি জিনিস নিচে পড়ে যায়। জানালাগুলো এমনভাবে কাঁপছিল যা ছিল অত্যন্ত ভীতিকর।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৫৮   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ