সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।

মঙ্গলবার (১৬ মে) ভোর ৫টার দিকে সাতক্ষীরা- খুলনা আঞ্চলিক সড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুমন ও আবুল হোসেন। তাদের বাড়ি শ্যামনগর উপজেলায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল আলীম জানান, কাজ শেষে মজুরির অংশের ধান নিয়ে ট্রাকে শরীয়তপুর থেকে শ্যামনগরে ফিরছিলেন ১৭ শ্রমিক। পথে সাতক্ষীরা- খুলনা আঞ্চলিক সড়কের কুমিরা এলাকায় ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১৫ জন।

আহতদের মধ্যে ১০ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচ শ্রমিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে হাসপাতালে আহতরা অভিযোগ করে জানান, চালক ঘুমিয়ে ছিলেন এবং ট্রাকটি চালাচ্ছিলেন তার সহকারী। এমনটা করতে বহুবার নিষেধ করার পরও তারা শোনেননি।

বাংলাদেশ সময়: ১১:৪০:০২   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ