সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, হতাহত অনেক

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, হতাহত অনেক
রবিবার, ২১ মে ২০২৩



সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, হতাহত অনেক

সুইজারল্যান্ডের পন্টস-ডি-মার্টেল এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আরটিএনের।

শনিবার (২০ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা হতাহতের সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি ।

সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফো বলছে, কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে, কর্তৃপক্ষ সে ব্যাপারেও কিছু জানায়নি।

পুলিশের ওই মুখপাত্র স্থানীয় বার্তা সংস্থা কিস্টোন-এটিএসকে বলেছেন, ‘আমরা প্রথমে নিহতদের পরিবারকে বিমান বিধ্বস্তের ব্যাপারে জানাব। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

পাহাড়ে বিমান বিধ্বস্তের স্থানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী পরিষেবা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সাময়িকভাবে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০০:২০   ৩২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ